খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। নিহতের স্বামী একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।