কক্সবাজারে মদসহ ৪ যুবক আটক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৬ এপ্রিল ২০১৭

কক্সবাজার বাসটার্মিনাল এলাকা থেকে দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদসহ চার যুবককে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার সদরের দক্ষিণ জানারঘোনার মৃত মো. আলীর ছেলে শাহজাহান (২৮), দক্ষিণ ডিককুলের মৃত কামালের ছেলে মামুনুর রশিদ (২৯), ভারুয়াখালী পশ্চিম পাড়ার মৃত সেলিমের ছেলে নুরুল হুদা (২০), ও মহেশাখালীর লালমোহন শিকদার পাড়ার মৃত জবির আহম্মেদের ছেলে মনির উদ্দিন (১৯)।

র‌্যাব- ৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় রামু থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (কক্সবাজার-থ-১১-৩৭৩৬) থামার সঙ্কেত দিলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে অটোরিকশাসহ চার যুবককে আটক করা হয়।

পরে অটোরিকশার ছিটের পেছনে প্লাষ্টিকের বস্তা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ লিটার দেশীয় তৈরি (চোলাই) মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।