গ্রাহকের ৭৫ লাখ টাকা আত্মসাত : ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৭ এপ্রিল ২০১৭

কুমিল্লায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় খন্দকার আবুল কালাম আজাদ নামে কৃষি ব্যাংকের এক ক্যাশিয়ারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলার বুড়িচং উপজেলার অলীপুর এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়-কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খন্দকার আবুল কালাম আজাদ জেলার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

দুদক-কুমিল্লার ডিডি আবুল কালাম আজাদ জানান, জেলার তিতাস উপজেলার মাসিমপুর কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদ ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ব্যাংকে জমাকৃত বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা বিভিন্ন সময়ে আত্মসাত করেন। এ ব্যাপারে গত বছরের ৮ ডিসেম্বর তার বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।