সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত
প্রতীকী ছবি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম (৪৬) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। রোববার বিকেলে কুমিল্লা মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে খোরশেদ আলম মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা সদরের রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/জেআইএম