কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১০ এপ্রিল ২০১৭

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আজাদ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গলিয়ারা ইউনিয়নের জোলাই গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহিত আজাদ পার্শ্ববর্তী পূর্ব জোড়কানন ইউনিয়নের কমলপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে জোলাই গ্রামের একটি জঙ্গলে আজাদ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে থানায় নিয়ে আসে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।