ফরিদগঞ্জের মাও.সুলতান আহাম্মদের ইন্তেকাল


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

ফরিদগঞ্জ উপজেলার হাঁসা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও.সুলতান আহাম্মদ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না..... রাজেউন)। শনিবার রাত ১২টা ১০মিনিটে হাজীগঞ্জ উপজেলার বিসমিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় হাঁসা মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা ও দুপুর ১টায় তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।