শ্রীপুরে ফোম কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়াবাজার এলাকায় অরবিট পলিমার ইন্ডাস্ট্রিজ নামে একটি ফোম উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিহাদ মিয়া জানান, দুপুর ২টার দিকে অরবিট পলিমার ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর স্টেশনের দুইটি ও ভালুকা স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ফোম, ককশিট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম