আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। রেল, সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া। শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও জয়মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। লুটপাটের কারণে অসংখ্য রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সার ও কৃষি উপকরণ কৃষকের ক্রয় ক্ষমতার মাঝে নিয়ে আসে।

পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, খোরশেদ আলম খন্দকার, পৌরসভা মেয়র মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার প্রমুখ।

কামাল উদ্দিন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।