আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আদম খাঁ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আদম খাঁ পত্তন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আবদুল সালেক (৩৫), ওয়ালিউল্লাহ (৪৫), আবদুর রাহিম (৩২), মিনা বেগম (৫০) ও তাজু মিয়া (৩৫)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের শামছু মেম্বারের সঙ্গে একই গ্রামে আদম খাঁর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় আদম খাঁকে রাস্তায় একা পেয়ে শামছু মেম্বারের লোকজন এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।। এতে ঘটনাস্থলেই আদম খাঁ মারা যান। খবর পেয়ে আদম খাঁর লোকজন শামছু মেম্বারের লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।