কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার


প্রকাশিত: ০২:০১ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

কুমিল্লায় ব্যবসায়ী সাদেক আলী হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি রনিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোর রাতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ রনিকে গ্রেফতার করে। খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ রনিকে কুমিল্লায় আনতে সুনামগঞ্জের উদ্দেশ্যে বুধবার দুপুরে কুমিল্লা ত্যাগ করেছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি চাঁদা না দেয়ায় নগরীর চাঁনপুর এলাকায় বিল্লাল হোসেন ও তার দুই ছেলে রনি ও রিজন ব্যবসায়ী সাদেক আলীকে ইট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করে।

সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গ্রেফতার রনিকে কুমিল্লায় আনার পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।