পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তৃক গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন সাধারণ গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌর শহরের মোটর স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে পৌর শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মোটর স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, স্থানীয় ব্যবসায়ী মুসলেম উদ্দিন ভূইয়া, মোতাহের হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঠিকমতো গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করেন না কিন্তু বিলের বেলায় ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিল দিয়ে গ্রাহকদের হয়রানি করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।