অবৈধ গ্যাস পাইপ অপসারণে অভিযান


প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ অপসারণে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর রামরাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় এক কিলোমিটার দীর্ঘ এক ইঞ্চি ব্যাসের অবৈধ গ্যাস পাইপ অপসারণ করেছেন ভ্রাম্যমান আদালত।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে এক শ্রেণির অসাধু ঠিকাদার এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরকম সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সাব্বির আহমেদ সেখানে অভিযান চালান। পরে এক ইঞ্চি ব্যাসের অবৈধ এই গ্যাস পাইপলাইন অপসারণের কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ঠিকাদারদের কাউকে পাওয়া যায়নি।

অভিযান শেষে অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণের এই অভিযান অব্যহত থাকবে বলে সাংবাদিকদের জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।