কক্সবাজারে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার


প্রকাশিত: ১২:০২ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

কক্সবাজারে ‘আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বুধবার দিনব্যাপী সেক্টর সদর দফতরের চিত্তবিনোদন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেক্টর কমান্ডার কর্নেল মো. রকিবুল হকের সভাপতিত্বে সেমিনারে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান খান, টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, ৩৪ বিজিবির মেজর শাহরিয়ার হোসেন, ক্যাপ্টেন আহমদ নিবরাস খান, সহকারী পরিচালক মো. মোসলেম উদ্দিন, কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিমসহ বিজিবি কক্সবাজার সেক্টর সদর দফতর ও অধীনস্থ ব্যাটালিয়নের জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ, সময়োপযোগী সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক পাচার ইত্যাদি কার্যক্রম প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।