সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি লরিচাপায় নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা লরিচালক ও হেলপারকে আটক করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, উপজেলার মোগরাপাড়া  চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় ঢাকাগামী লরিচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।