পানের বরজে ৩৬ কোটি টাকার ইয়াবা


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৮ এপ্রিল ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজ থেকে চারটি বস্তায় থাকা ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবা বড়ির মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এসব ইয়াবা উদ্ধার করে টেকনাফ-২ বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ওই এলাকা দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান বাংলাদেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিজিবির কয়েকটি বিশেষ টহল দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি করতে থাকে।

আজ সকালে তার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে গিয়ে পানের একটি বরজের ভেতরে চারটি বস্তা পায়।বস্তাগুলো খুলে ইয়াবার বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।