চিকিৎসক কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছিত


প্রকাশিত: ১১:১৬ এএম, ০২ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক কর্তৃক বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু ও তার চিত্র সাংবাদিক জাবেদ মিয়া লাঞ্ছিত হয়েছেন। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।

সাংবাদিক শিহাব উদ্দিন বিপু জাগো নিউজকে বলেন, সাধারণ রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে সদর হাসপাতালের দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে সদর হাসপাতালে যান তিনি। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বিলম্বে হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া আখতার বেসরকারি ক্লিনিকে রোগী দেখে সদর হাসপাতালের জরুরি বিভাগে এসে সাংবাদিকদের দেখে ক্ষেপে উঠেন। এসময় ডা. ফৌজিয়া আখাতার দালালদের সহযোগিতায় সাংবাদিকদের লাঞ্ছিত করে চিত্র সাংবাদিক জাবেদের কাছ থেকে তার ক্যমেরাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে জানতে চেয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকবর হোসেন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান।

উল্লেখ্য, সদর হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রোগী দেখার নিয়ম থাকলেও প্রতিদিন চিকিৎসকরা নির্ধারিত সময়ে না এসে তারা বেসরকারি ক্লিনিকে বসে রোগী দেখেন। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা সদর হাসপাতালে এসে সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।