টেকনাফে ৭শ’ গ্রাম স্বর্ণসহ দম্পতি আটক


প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ মে ২০১৫

টেকনাফে পাচারকালে প্রায় ২৬ লাখ টাকার মূল্যের (৫৭ তোলা) স্বর্ণের চালানসহ এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে বিজিবির হোয়াইক্যাং চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জাগো নিউজকে জানান, কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৬৯৪ গ্রাম (৫৭ তোলা) ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় যাত্রী রুবিনা (২২) ও মো. হোসনকে (৩৫) আটক করা হয়। আটক দম্পতিকে থানায় সোর্পদ করা হয়েছে। আটক দম্পতি মিয়ানমারের নাগারিক এবং জব্দ করা স্বর্ণেও বাজার মূল্য প্রায় ২৫ লাখ ৮৭ হাজার টাকা বলে উল্লেখ করেন তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে চোরাচালান ও বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।