গাজীপুরে গাড়িচাপায় নিহত ১


প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৩ মে ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইসহাক আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার মৃত আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতন।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই লং ভেহিকল নামের যানটি টাঙ্গাইল যাচ্ছিল। পথে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় তুসুকা পোশাক কারাখানার সামনে দিয়ে ইসহাক আলী দৌড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির ওই গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ ও মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।