ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা আফজাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ৩১ মার্চ ২০২৬

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফজাল হোসেন খান পলাশ। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আফজাল হোসেন খান পলাশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ, যার দিকনির্দেশনা আমাদের পথচলার প্রেরণা।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।