কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রেল পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, রতনপুর এলাকায় সকাল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ওই নারী আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে ছিলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী জংশন ফাঁড়ি পুলিশের এএসআই দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি