কবি আশীষ কুমারের চিকিৎসায় সহায়তার আহ্বান
কক্সবাজার জেলার সব্যসাচী লেখক কবি আশীষ কুমার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করেই তিনি লিভাররোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের পিপলস্ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
বর্তমানে তাঁকে হাসপাতালের গ্যাষ্টোলজিষ্ট, পরিপাক, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আবু ফয়সল এর অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে তিনি কক্সবাজার ও ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে তার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতায় ‘চিকিৎসা তহবিল’ গঠন করেছে রামু’র সাহিত্য, সাংস্কৃতিক, সাংবাদিক, ক্রীড়া ও শিক্ষক সমাজ। চিকিৎসা তহবিলে আর্থিক সহযোগিতা করতে যোগাযোগ করুন, ইমন বড়ুয়া (কবির ছেলে) ০১৯২০-৬৮১৪০৯ ও ফরসুন বড়ুয়া (ভগ্নিপতি) ০১৭১১-৫৭৫১০৩ নম্বরে।
কবি আশীষ কুমারের ছেলে ইমন বড়ুয়া জানান, গত ৩০ মার্চ তাঁর বাবা পাকস্থলিতে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে রামু ও কক্সবাজারের চিকিৎসা সেবা নেন। তিনি লিভাররোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানালে তাকে ঢাকা পিজি হাসপাতালের নেয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়া দরকার। কিন্তু তাঁর চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তার দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করছেন কবির ছেলে ও পরিবারের সদস্যরা। একই সাথে তার রোগমুক্তির জন্য সবার দোয়াও কামনা করেন তারা।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর