থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা : নিহত ২
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কা লেগে মালিক ও চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার আসপাডা এলাকায় এ ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুর থেকে শ্রীপুরগামী পিকআপ আসপাডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্ক দেয়। এসময় পিকআপ চালক দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে আল-আমিন (২৪) ঘটনাস্থলেই নিহত হন।
পরে পিকআপ মালিক শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২৮) গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর