যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৬


প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৯ মে ২০১৭

যশোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত ও বাসের সবযাত্রীই আহত হয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করেছে।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।