কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি গ্রেফতার


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৫ মে ২০১৫

কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আজিজুর রহমানকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের টেকপাড়ার একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার আহমদ জানিয়েছেন, কক্সবাজারে ইতিমধ্যে সংঘটিত কয়েকটি নাশকতা মামলার আসামী আজিজুর রহমান। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।