কক্সবাজারে হাসপাতালে কয়েদির মৃত্যু


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৫ মে ২০১৫

কক্সবাজার জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুহাম্মদ আলম (৬৯) নামে এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ পৌর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম জাগো নিউজকে জানিয়েছেন, গুরুতর অসুস্থাবস্থায় আলমকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. সায়েদ হোসেন তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, কয়েদি মোহাম্মদ আলম নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরিণ ছিলেন। বিকেলে স্বজনদের কাছে মুহাম্মদ আলমের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।