দাউদকান্দি উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৭ মে ২০১৫

শনিবার অনুষ্ঠিতব্য কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দাউদকান্দিতে ৩ প্লাটুন (৭৫ জন) সেনা সদস্য অবস্থান করছে বলে জানা গেছে। কুমিল্লার জেলা প্রশাসক মো.হাসানুজ্জামান কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা নির্বাচন উপলক্ষে ৩ প্লাটুন সেনা সদস্য, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টিম, পুলিশের ৯৬০ জন সদস্য, আনসারের ১১৪০ জন সদস্য দায়িত্ব পালন করবে।

এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদকান্দি উপজেলা নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এ উপজেলার ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্হিত করা হয়েছে। এসব কেন্দ্রের ৬ জন পুলিশ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ১০ মে পর্যন্ত দাউদকান্দিতে অবস্থান করবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৭৫৪জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কামাল উদ্দিন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।