কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত


প্রকাশিত: ০৯:২৭ এএম, ৩১ মে ২০১৭

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৮) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কাস্টমস কর্মকর্তা চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এসে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত সিরাজুল ইসলাম জেলার দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের হাজি আব্দুল গণির ছেলে। তিনি কুমিল্লা কাস্টমস অফিসের চান্দিনা সার্কেলে কর্মরত ছিলেন।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।