চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১২ মে ২০১৫
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় মঙ্গলবার গভীর রাতে ট্রেনের সঙ্গে ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে কালো প্যান্ট ও হাফ হাতা শার্ট ছিল।

রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, রাত সোয়া ১টার দিকে টঙ্গী স্টেশনের চার নম্বর লাইনে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে নিচে পড়ে যান ওই যুবক। এতে তার ঘাড় এবং বাঁ হাত ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।