‘হরমুজে ট্রাম্পের অবরোধ খুব কম জাহাজকে প্রভাবিত করবে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
অবরুদ্ধ হরমুজ প্রণালি/ ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব কম জাহাজের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তাহলে খুবই সীমিত সংখ্যক জাহাজ চলাচল বন্ধ হবে এবং সামগ্রিকভাবে এর প্রভাব খুব বেশি হবে না।

ভেসপুসি মেরিটাইমের প্রধান নির্বাহী জেনসেনের মতে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও কার্যত বড় কোনো পরিবর্তন আনবে না। কারণ এই জাহাজগুলো আগেই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিল।

আরও পড়ুন>>
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা, তেলের দাম ১০৩ ডলার ছাড়ালো
ইরানের বন্দর অবরোধ: ট্রাম্পের পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য
ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: শাহরাম ইরানি

তিনি বলেন, প্রথমত এই পথে খুব কম জাহাজই চলাচল করছে। তার ওপর কম সংখ্যক জাহাজ টোল দেয়। আর যারা দেয় তারা আগেই নিষেধাজ্ঞার আওতা বা ঝুঁকিতে ছিল।

জেনসেন জানান, বেশিরভাগ শিপিং কোম্পানি প্রাথমিকভাবে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যে কোনো ধরনের অস্থায়ী চুক্তি হয় কি না। এমন হলে ধীরে ধীরে আবার জাহাজ চলাচল বাড়তে পারে।

তবে ঠিক কবে এই নৌপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে সেটি তিনি জানাননি। জেনসেন বলেন, শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে বিশ্বাসের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সমঝোতা কতদিন টিকবে, সেটাই মূল বিষয়।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।