ঝালকাঠিতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক


প্রকাশিত: ০২:১০ এএম, ০২ জুন ২০১৭

ঝালকাঠিতে ডিবির অভিযানে ১১ পিস ইয়াবাসহ জেলা যুবলীগ নেতা সাইদুল মৃধাসহ ২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শহরের বাসন্ডা ব্রিজ সংলগ্ন (জামলাকান্দা) এলাকার সাইদুল মৃধার নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়েছে। আটক অপর যুবক যশোর এলাকার হোসেন।

ডিবি ইনস্পেক্টর কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসন্ডা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা সেবনকালে সরঞ্জামাদি ও ১১ পিস ইয়াবাসহ সাইদুল ও হাসানকে আটক করা হয়। তারা সেবন ও বিক্রির জন্য মজুদ রাখছিল বলে জানান ইনস্পেক্টর কামরুজ্জামান।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও সাইদুলের নামে পূর্বেও মাদক মামলা রয়েছে।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।