গাজীপুরে লরিচাপায় নিহত ১


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১১ জুন ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে লরির চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে শ্রীপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলায় কাইচ্চাগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেজাউল ইসলাম শাহজাহান (৫০)। তিনি শ্রীপুরের নারায়নপুর গ্রামের মুত আব্দুস সোবাহানের ছেলে এবং স্থানীয় ভাংনাহাটি হ্যামস কারখানার শ্রমিক ছিলেন।

শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, কারখানার উদ্দেশে রেজাউল মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। পথে সকাল সাড়ে ৬টার দিকে কাইচ্চাগড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাপাসিয়াগামী একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।