অবশেষে তিন শিশু হত্যার মামলা দায়ের


প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৮ মে ২০১৫

নৃশংসভাবে তিন শিশু কন্যাকে জবাই করে হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘাতক বাবাসহ তিনজনকে আসামি করে রোববার মামলাটি দায়ের করেন শিশুদের মা ফাতেমা বেগম। তবে হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও এখনো ঘাতকের অবস্থান নিশ্চিত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিন শিশু কন্যাকে হারিয়ে শোকে বার বার অজ্ঞান হচ্ছেন ফাতেমা।

গত শুক্রবার গভীর রাতে বাবা আবদুল গণি নিজ বাড়িতে ঘুমন্ত তিন মেয়ে আয়েশা ছিদ্দিকা চম্পা (১১), শিরু জন্নাত শিউলী (৯) ও তাহুরা জন্নাত বেলিকে (১) গলা কেটে হত্যা করেন। হত্যার তিনদিন পর ঘাতক আবদুল গণিকে প্রধান আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অপর আসামিরা হলেন আবদুল গণির মা মনোয়ারা বেগম ও ভাই আবদুল হামিদ।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।