টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৪০ এএম, ১২ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন রোগী ভর্তি। এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে হামের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুমুদিনী হাসপাতালে ৭ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ২৩ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে ভর্তিকৃত কিছু রোগীর সমস্যা রয়েছে। আমরা সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছি৷

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।