চারলেনের কাজে অবহেলা : সওজের দুই প্রকৌশলীকে শোকজ


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২১ জুন ২০১৭

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চলমান চারলেন উন্নীতকরণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।

বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন করতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন উন্নীতকরণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিন রেজা এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হককে শোকজের নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।