গাজীপুরে যানবাহনের সারি, থেমে থেমে যানজট
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের কারণে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এতে মহাসড়কে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে থেমে থেমে যানজট।
গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পুলিশ বিকল গাড়ি দুটি সরিয়ে ফেললেও যানবাহনে চাপ বাড়তে থাকে। এতে ওই মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের লম্বা সারি। চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে তারগাছ পর্যন্ত চান্দনা যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজটের দীর্ঘ ভোগান্তি নেই।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি