গাজীপুরে বিভিন্ন স্থানে ঈদের জামাত
গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের রাজবাড়ি ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবার অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির আশংকায় স্থানীয়রা বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দানের পাশাপাশি স্থানীয় মসজিদেও ঈদের জামাতের আয়োজন করেছেন।
সকাল ৭টায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠে ১ম জামাত, সাড়ে ৭টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজারস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজী (আইইউটি) কেন্দ্রীয় জামে মসজিদ।
সকাল ৮টায় গাজীপুর মহানগরীস্থ গাজীপুর জেলা পুলিশ লাইন মাঠ, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠে দ্বিতীয় জামাত, বাসন সড়ক ঈদগাহ ময়দানে ১ম জামাত, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস জামে মসজিদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠে ১ম জামাত, কালিয়াকৈরের আনসার ভিডিপি একাডেমী ঈদগাহ মাঠে ১ম জামাত, চত্বর নয়া পাড়া জামে মসজিদ, কাপাসিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, কাপাসিয়া বাজার জামে মসজিদ ও কালীগঞ্জের ভাতগাঁটি ঈদগাহ মাঠে নামাজ হবে।
সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, চান্দনা চৌরাস্তাা ঈদগাহ মাঠ (১ম জামায়াত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ (১ম জামাত), ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, কালিয়াকৈর বাজার মসজিদ, সফিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
সকাল ৯টায় কাপাসিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কালিয়কৈরের আনসার ভিডিপি একাডেমী ঈদগাহ মাঠ (২য় জামায়াত), বাসন সড়ক ইদগাহ ময়দান (২য় জামাত) গাজীপুর মহানগরীর নলজানী মধ্যপাড়া ঈদগাহ মাঠ, নীলেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কালীগঞ্জের কেন্দ্রিয় জামে মসজিদ, বালিগাঁও ঈদগাহ মাঠ ও মনসুর জামে মসজিদ, কালিয়াকৈরের চান্দাবহ ঈদগাহ মাঠ ও মাজুখান ঈদগাহ মাঠ।
সকাল সাড়ে ৯টায় চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট জামে মসজিদ(২য় জামাত), কাপাসিয়া দিগধা ঈদগাহ মাঠ।
সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠ (২য় জামাত), শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শ্রীপুর মাওনা পিয়ার আলী ঈদগাহ মাঠ। সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
এছাড়াও গাজীপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগারসহ ৫টি কারাগারের সব কটির অভ্যন্তরে বিশেষ ব্যবস্থাপনায় কারাবন্দিদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন কারাবন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম