কালীগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১


প্রকাশিত: ১১:০৩ এএম, ৩০ জুন ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কে. এম রুবেল (৩৫) নামের এক ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ভুক্তভোগী নীলা রোজারিও বাদী হয়ে ওই প্রতারক রুবেল ও তার কথিত সাংবাদিক স্ত্রী রিমি আক্তারকে (২২) আসামি করে কালীগঞ্জ থানায় আত্মসাৎ ও প্রতারণা মামলা করেন।

গ্রেফতার রুবেল ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট এলাকার পশ্চিম বসন্তপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে তারা স্বামী-স্ত্রী মিলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন।

কালীগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে. এম রুবেল ও তার স্ত্রী নিজেদের সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি। সে প্রেক্ষিতে তাদের আসামি করে ভুক্তভোগী নীলা রোজারিও বাদী হয়ে কালীগঞ্জ থানায় আত্মসাৎ ও প্রতারণার একটি মামলা করেন।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।