গাজীপুরে মাণিক্য মাধবের উল্টো রথযাত্রা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৩ জুলাই ২০১৭

ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত গাজীপুরের ঐতিহ্যবাহী প্রায় দেড়শ বছরের প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের উল্টো রথযাত্রা সোমবার দুপুরে জেলা শহরের রথখোলায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।

গাজীপুরে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, মণীন্দ্র চন্দ্র মন্ডল, রথমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক প্রমুখ।

উল্টো রথযাত্রায় হাজার হাজার শিশু নারী-পুরুষ উপবাস থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতা রথটানে অংশ নেয়। রথটানের পরে তারা রথে অধিষ্ঠিত মাধব ঠাঁকুরকে চিনি কলা দিয়ে প্রণাম জানান। উল্টো রথযাত্রা সমাপ্ত হলেও ২০ দিনব্যাপী রথমেলা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।