বেনাপোলে ৯ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৪ জুলাই ২০১৭

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯ লাখ টাকাসহ আজগর আলী (৫৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের সাদীপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আজগর পুটখালি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

Jessore

৪৯-বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল ওয়াহাব সাংবাদিকদের জানান, একজন হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা নিয়ে পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে বেনাপোল চেকপোস্টের একটি মানিচেঞ্জারে নিয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আজগরকে একটি বাজার করা ব্যাগসহ আটক করে। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস এক হাজার টাকার নোট এবং এক হাজার পিস ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।

মিলন রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।