শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়ে হয়েছে। শনিবার সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, স্থানীয় আব্দুল খালেকের পোল্ট্রি খামারের বিদ্যুতের তার ছিঁড়ে নুরুল হকের জমিতে পড়ে ছিল। নুরুল হক তার জমিতে কাজ করতে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পড়ে থাকা ওই বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধারের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।