কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রসহ নিহত ২


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৮ জুলাই ২০১৭
প্রতীকী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তার সহযোগীসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে হাফেজ মো. নোমান (১২)। সে গাজীপুরের কোনাবাড়ি এলাকার খাইরুল মাদরারিস নামে মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। অপরজনের নাম রাসেল হোসেন (২২)। তৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন নোমানের বাবা আবু বকর সিদ্দিক (৪০), একই মাদরাসার অপর দুই ছাত্র রবিউল ইসলাম (৯) ও রমজান আলী (১০)। সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজিব সিকদার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বিকেল ৪টার দিকে একটি মোটরসাইকেলযোগে রাসেলসহ দুইজন ঢাকার দিকে যাচ্ছিলেন।

পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের পেছনের আসনে বসা রাসেল হোসেন নামের এক যুবক নিহত হন এবং মোটরসাকেল চালক আহত হন।

আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।