গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৫ জুলাই ২০১৭

টঙ্গীতে স্বামীর হতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী মো. হানিফকে (৩২) আটক করেছে পুলিশ। আটক হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে। 

নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, মেয়ে খুকু মনি (২২) স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরানমন্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবাকি বিষয়াদি নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘরে থাকা দা দিয়ে গলা ও পেটে আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকুমনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করা হয়েছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর বলা যাবে। 

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।