নিজ বন্দুকে গুলিবিদ্ধ হলেন ইসলামী ব্যাংকের গার্ড
গাজীপুরের কাপাসিয়া ইসলামী ব্যংক শাখার এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত মো. মতিউর রহমান (৪০) টাঙ্গাইলের কালিহাতি থানা এলাকার হযরত আলীর ছেলে। সোমবার বিকেলে বন্দুকের গুলি লোড করতে গিয়ে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাপাসিয়া থানা পুলিশের এএসআই মাসুদ রানা জানান, ওই ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম কাপাসিয়া থানায় জিডি করেছেন। এতে বন্দুকে লোড করতে গিয়ে অসাবধানতাবশত গুলি বের হয়ে তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে উল্লেখ করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ নজরুল ইসলামকে এ হাসপাতালে আনা হয়। গুলি তার বাম পায়ের পাতার এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি