যশোরে নকল মবিল কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ আগস্ট ২০১৭

যশোরে নকল মবিল কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মবিল কারখানা সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের মণিহার এলাকার অনি অটোমোবাইলসে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির প্যাকেজিং সামগ্রী ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শহরের মণিহার এলাকার অনি অটোমোবাইলসে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়া নামীদামি ব্রান্ডের লুব্রিকেন্ট সুপার ভি, মবিল ফোর-টি, ফুকস লুব্রিকেন্ট, ক্রাস্টল মবিল হুবহু নকল প্রস্তুত, প্যাকেজিং ও বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিতে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা ও প্যাকেজিং সামগ্রী ধ্বংস করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সোহেল সেখ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।