এবার যশোর থেকে কলকাতায় সরাসরি বাস সার্ভিস চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২২ পিএম, ৩১ আগস্ট ২০১৭

এবার যশোর থেকে সরাসরি কলকাতায় বাস সার্ভিস চালু হল। বৃহস্পতিবার সকালে যশোর মণিহার বাস টার্মিনাল থেকে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাস সার্ভিসটির আনুষ্ঠানিক যাত্রাকালে জানানো হয়, সপ্তাহে তিনদিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার এই বাস যশোর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যশোর থেকে কলকাতা পর্যন্ত বাসের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি ৬০০ টাকা। একই ভাবে রবি, সোম ও শুক্রবার কলকাতা থেকে ফিরতি বাস ছেড়ে আসবে।

প্রথম দিন যশোর থেকে ১৫ জন যাত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাস সার্ভিসটি পরিচালনা করছে শ্যামলী পরিবহন। বাসটি কলকাতার নিউ মার্কেটের মারকিউস স্ট্রিট এ যাবে। যশোর থেকে কলকাতা বাস সার্ভিসটি চালু হওয়ায় খুশি যশোরবাসী।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।