না.গঞ্জে রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে পুলিশ সদস্য প্রহরায় কক্সবাজারে পাঠানো হয়।

শনিবার রাতে রোহিঙ্গা যুবককে আটক করে আহত থাকায় তাকে চিকিৎসা শেষে রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। আটক রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর বাবার নাম সোলেমান।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ঘোরাফেরা করলে সন্দেহ করে তাকে আটক করে পুলিশ। পরে জানতে পারে রোহিঙ্গা। আটকের পরে চিকিৎসার জন্য শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি শাহীন শাহ পারভেজ জানান, রোহিঙ্গা যুবকটি বেনাপোল ঘুরে ট্রেনযোগে নারায়ণগঞ্জে এসে পৌঁছে। সে শহরের খানপুর এলাকায় ঘোরাফেরাকালে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে সে মিয়ানমার থেকে এসেছে বলে জানায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। সে পুলিশ দেখলেই ভয়ে আঁতকে উঠছে। তাকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রাখা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রোহিঙ্গা যুবককে রোববার এসআই সোহাগের অধীনে দুজন কনস্টেবলসহ কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।