ছাত্র-ছাত্রীরা আমার দিকে তাকায় না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

বিরল রোগে আক্রান্ত যশোরের বাঘারপাড়ার জিসিটি কুঠিবাড়ী দাখিল মাদরাসার শিক্ষক তোজাম আলী (৫৫)। চোখের উপর টিউমার আকৃতির কারণে তাকে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে।

এভাবেই গত ২১ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। তোজাম দোহাকুলা ইউনিয়নের চেচুয়াখোলা গ্রামের মৃত মোকাম মোল্যার ছেলে।

তোজামের বড় ভাই আজিজুর রহমান জানান, তোজামের বয়স যখন ১১ বছর তখন কাবাডি খেলার সময় কপালের ডান দিকে আঘাত লেগে ফুলে ওঠে। সে সময় হতে টিউমারের মতো আস্তে আস্তে বড় হতে থাকে।

এরপর ১৯৮৮ সালের দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে বিশেষজ্ঞ সার্জারি ওয়াহিদুজ্জামান অপারেশন করেন। কিন্তু কোনো কাজ হয়নি। এরপর ১৯৯১ সালে একই বছরে দুইবার ভারতের পিজি হাসপাতালের সার্জারি পি কে সেনার কাছে অপারেশন করা হয়। এতেও কোনো কাজ হয়নি।

তোজাম আলী এ প্রতিবেদকে জানান, চোখের উপর ভয়ানক টিউমার নিয়ে মাদরাসায় গেলে ছাত্রছাত্রীরা আমার দিকে তাকায় না। তারা ভয় পায়।

তিনি বলেন, গত ৩০ বছর ধরে চিকিৎসা করছি কিন্তু, কোনো উন্নতি হয়নি। এখন বাম চোখের দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তিনি সুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছেন।

মাদরাসার সুপার শামীম মিয়া বলেন, আমার প্রতিষ্ঠানের জুনিয়র শিক্ষক তোমজাম আলী দীর্ঘদিন অজানা রোগে ভুগছেন। আমরা সাধ্যমতো তাকে সহযোগিতা করেছিলাম, কিন্তু আর পারছি না। সবাই সহযোগিতা করলে হয়তো সুস্থ হতে পারে।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।