অসামাজিক কাজে লিপ্ত তরুণ-তরুণী পুলিশের হাতের ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:২১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলিহার গ্রামের এক যুবকের সঙ্গে নিজ বাড়িতে হরিরামপুর থান্দারপাড়া গ্রামের এক নারী অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, আপত্তিকর অবস্থায় গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।