রোহিঙ্গাদের জন্য যশোর ইমাম পরিষদের ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

যশোর ইমাম পরিষদ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ জন্য কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হয়েছে। যশোরের আটটি উপজেলা থেকে সংগ্রহ করা মোট ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ নিয়ে শনিবার বিকেলে ইমাম পরিষদের নেতারা যশোর ছেড়েছেন।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে ৪৩ সদস্যের টিম কক্সবাজারের বিভিন্ন আশ্রায় শিবিরের এ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ ছাড়াও শরণার্থীদের জন্য অর্ধশত ঘর নির্মাণ করে দেয়া হবে। নিরাপদ পানির জন্য স্থাপন করা হবে ১টি গভীর নলকূপসহ ২৫টি টিউবওয়েল। কক্সবাজার পৌঁছে ৩টি দলে ভাগ হয়ে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে পরিষদ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান।

সংগঠনটির নেতারা বলেন, ইমাম পরিষদ দেশের প্রতিটি দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম এখানেই শেষ নয় বরং শুরু। তারা যশোরবাসীকে এই কার্যক্রমের সঙ্গে থেকে রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছেন। জেলা ইমাম পরিষদ যশোর রোহিঙ্গাদের জন্য আল-আরাফা ইসলামী ব্যাংকের যশোর শাখার ০৩০১১২০০৮৮৩৪২ অ্যাকাউন্ট নম্বরেও অর্থ পাঠাতে অনুরোধ জানিয়েছেন।

৪৩ সদস্যের ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলের মধ্যে সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাখাওয়াত হুসাইন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ রয়েছেন।

মিলন রহমান/জেএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।