কোবান সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুরে কুমিল্লার এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৯ অক্টোবর ২০১৭

জাপান ভিত্তিক কমিউনিটি পুলিশিং কোবান সিস্টেম এবং সিঙ্গাপুর ভিত্তিক নেইভারহুড পুলিশ সেন্টার সিস্টেমের ভূমিকা সংক্রান্ত একটি সেমিনার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার থেকে ৪ দিনব্যাপী ওই সেমিনারে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে কুমিল্লা পুলিশ সুপারসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। আগামী ১৪ অক্টোবর এ প্রতিনিধি দলের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

জানা যায়, সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম (এসসিপি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে বিশ্বের ২১টি দেশের অংশগ্রহণে সিঙ্গাপুরে আজ ৯ অক্টোবর থেকে ৪ দিনব্যাপী কোবান সেমিনার অনুষ্ঠিত হবে। ওই সেমিনারে বাংলাদেশ থেকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।

প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন- ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও পুলিশ অধিদফতরের এআইজি মহিউল ইসলাম। ওই সেমিনারে অংশগ্রহণ করতে প্রতিনিধি দলের সদস্যরা রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

সেমিনারে বাংলাদেশ, ভুটান, বুরুন্দী, কম্বোডিয়া, ইথিওপিয়া, ইজিপ্ট, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাউ পিডিআর, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সারবিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, তিমুর লেস এবং ভিয়েতনামসহ ২১টি দেশ থেকে ৩৫ জন প্রতিনিধির অংশগ্রহণ করার কথা রয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, কমিউনিটি পুলিশিংয়ের উপর জাপানভিত্তিক কোবান সিস্টেম এবং সিঙ্গাপুরভিত্তিক নেইভারহুড পুলিশ সেন্টার সিস্টেমের ভূমিকা সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।